ডকুমেন্টেশন

ডকুমেন্টেশন

Obgento প্ল্যাটফর্ম কিভাবে ব্যবহার করবেন তার সম্পূর্ণ গাইড

শুরু করুন

Obgento হলো একটি AI-চালিত প্ল্যাটফর্ম যেখানে আপনি চ্যাটের মাধ্যমে ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন। কোনো কোডিং দক্ষতার প্রয়োজন নেই।

1
অ্যাকাউন্ট তৈরি করুন

সাইটে রেজিস্ট্রেশন করুন। পাসওয়ার্ডে কমপক্ষে ৬ অক্ষর, ১টি বড় হাতের অক্ষর, ১টি ছোট হাতের অক্ষর এবং ১টি সংখ্যা থাকতে হবে।

2
ফ্রি টোকেন পান

রেজিস্ট্রেশনের পর তৈরি শুরু করার জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে 50 টি ফ্রি টোকেন পাবেন। কোনো প্ল্যান বা পেমেন্টের প্রয়োজন নেই।

3
প্রজেক্ট তৈরি করুন

ড্যাশবোর্ড থেকে "নতুন প্রজেক্ট" এ ক্লিক করুন, ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ বেছে নিন এবং একটি নাম দিন। চাইলে টেমপ্লেট গ্যালারির তৈরি ডিজাইন থেকেও শুরু করতে পারেন।

4
AI এর সাথে চ্যাট করুন

বিল্ডার পেজে আপনার প্রয়োজনীয়তা লিখুন। AI বুঝে কোড তৈরি করবে। আপনি প্রিভিউ দেখতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন।

আপনি বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায় নির্দেশনা দিতে পারবেন।

প্যাকেজসমূহ

ফ্রিতে তৈরি করুন। প্রতিটি ওয়েবসাইট হোস্ট করুন মাসে ৳115 থেকে, আর প্রতি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য পেমেন্ট করুন।

প্যাকেজ মূল্য টোকেন বিবরণ
ফ্রি বিনামূল্যে 50 যেকোনো প্রজেক্ট তৈরি করুন - ওয়েবসাইট বা অ্যাপ। কোনো মেয়াদ নেই।
লাইট ৳115/মাস +100 1 GB স্টোরেজ · মাসে 60 GB ব্যান্ডউইথ
বেসিক ৳225/মাস +100 3 GB স্টোরেজ · মাসে 160 GB ব্যান্ডউইথ
গ্রোথ ৳359/মাস +100 5 GB স্টোরেজ · মাসে 300 GB ব্যান্ডউইথ
বিজনেস ৳599/মাস +100 10 GB স্টোরেজ · মাসে 550 GB ব্যান্ডউইথ
স্কেল ৳799/মাস +100 20 GB স্টোরেজ · মাসে 800 GB ব্যান্ডউইথ
অ্যান্ড্রয়েড অ্যাপ ৳1,200 +100 2 টি APK বিল্ড অন্তর্ভুক্ত; এরপর প্রতি APK বিল্ড ৳200
বিনামূল্যে 50 টোকেন দিয়ে শুরু করুন।

ওয়েবসাইট বিল্ডার

AI এর সাথে চ্যাট করে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করুন। তৈরির খরচ টোকেনে; পাবলিশ করার সময় ওয়েবসাইটের জন্য একটি মাসিক হোস্টিং প্যাকেজ বেছে নেবেন।

কিভাবে কাজ করে:
1
প্রয়োজনীয়তা বর্ণনা করুন

চ্যাট বক্সে আপনি কেমন ওয়েবসাইট চান তা লিখুন। একটি মেসেজে সর্বোচ্চ 10,000 অক্ষর এবং 10 টি ছবি (প্রতিটি 2 MB পর্যন্ত) দেওয়া যায়। একটি PDF (20 MB পর্যন্ত) যুক্ত করা যায়, আর লিংক দিলে AI সেই পেজটিও পড়ে নেয়।

2
AI প্রশ্ন করবে

AI আপনার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বুঝতে প্রশ্ন করতে পারে। উত্তর দিন যাতে AI সঠিক ওয়েবসাইট তৈরি করতে পারে।

3
কোড তৈরি হবে

AI বুঝে গেলে অটোমেটিক কোড তৈরি শুরু করবে। এই সময় একটি লোডিং ইন্ডিকেটর দেখাবে।

4
প্রিভিউ দেখুন

ডান পাশে আপনার ওয়েবসাইটের লাইভ প্রিভিউ দেখুন। ডেস্কটপ, ট্যাবলেট ও মোবাইল ভিউ সুইচ করতে পারবেন।

5
পরিবর্তন করুন

সন্তুষ্ট না হলে চ্যাটে আবার নির্দেশনা দিন। AI পরিবর্তন করে দেবে এবং প্রিভিউ আপডেট হবে।

6
ডিপ্লয় রিকোয়েস্ট করুন

সন্তুষ্ট হলে "Deploy" বাটনে ক্লিক করুন। প্রথমবার ঠিকানা (ফ্রি সাবডোমেইন, নতুন ডোমেইন বা আপনার নিজের ডোমেইন) ও একটি হোস্টিং প্যাকেজ বেছে নিয়ে পেমেন্ট করুন। আমাদের টিম আপনার ওয়েবসাইট লাইভ করে নোটিফিকেশন পাঠাবে।

এফোর্ট

মেসেজ বক্সের পাশে প্রতিটি মেসেজের জন্য এফোর্ট বেছে নিন। বেশি এফোর্টে AI কাজে বেশি যত্ন নেয় এবং বেশি টোকেন খরচ হয়। একটি বিল্ড শুরু হতে ন্যূনতম টোকেন লাগে, যাতে মাঝপথে কাজ থেমে না যায়:

এফোর্ট টোকেন খরচ বিল্ড শুরু করতে ন্যূনতম
লো ×1 20
স্ট্যান্ডার্ড ×2 40
হাই ×3 60
ম্যাক্স ×4 80
টিপস: পরিষ্কার এবং বিস্তারিত নির্দেশনা দিলে AI আরো ভালো ফলাফল দেবে। রেফারেন্স ছবি আপলোড করলে AI ডিজাইন আরো ভালো বুঝবে।

অ্যান্ড্রয়েড বিল্ডার

অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করুন এবং APK ডাউনলোড করুন। তৈরির খরচ টোকেনে; প্রতিটি অ্যাপের প্রথম APK ৳1,200, যাতে 2 টি বিল্ড অন্তর্ভুক্ত, এরপর প্রতি বিল্ড ৳200।

কিভাবে কাজ করে:
1
অ্যাপের বিবরণ দিন

ওয়েবসাইট বিল্ডারের মতোই চ্যাটে আপনার অ্যাপের প্রয়োজনীয়তা লিখুন। ছবি আপলোড করতে পারবেন।

2
AI বুঝবে ও কোড তৈরি করবে

AI প্রশ্ন করে বুঝে নেবে, তারপর অ্যাপের কোড তৈরি করবে।

3
ফোন প্রিভিউ দেখুন

ডান পাশে ফোনের ফ্রেমে আপনার অ্যাপের লাইভ প্রিভিউ দেখুন। পরিবর্তন চাইলে আবার চ্যাট করুন।

4
APK রিকোয়েস্ট করুন

সন্তুষ্ট হলে "Generate APK" বাটনে ক্লিক করুন। আমাদের টিম APK তৈরি করে নোটিফিকেশন পাঠাবে। তারপর ডাউনলোড করতে পারবেন।

ডায়নামিক কন্টেন্ট:

যদি আপনার অ্যাপে অ্যাডমিন প্যানেল বা ডায়নামিক ডেটা প্রয়োজন হয়:

  • অ্যাপে যদি আপনি নিজে কন্টেন্ট পরিচালনা করতে চান — পণ্য, পোস্ট, নোটিশ — AI এর জন্য একটি লিংক করা ওয়েবসাইট তৈরির প্রস্তাব দেবে। সম্মতি দিলে এটি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল ও API তৈরি করে অ্যাপের সাথে যুক্ত করে দেবে।
  • একটি ওয়েবসাইট প্রজেক্ট তৈরি করুন এবং অ্যান্ড্রয়েড প্রজেক্টের সাথে লিংক করুন। ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল ও API হিসেবে কাজ করবে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ সেখান থেকে ডেটা নেবে।
  • অ্যাপ সবসময় ওয়েবসাইট থেকে ডেটা নেয়, তাই APK রিকোয়েস্টের আগে লিংক করা ওয়েবসাইটটি পাবলিশ করুন।

টোকেন সিস্টেম

দুটি বিল্ডারেই AI দিয়ে তৈরির খরচ টোকেনে। রেজিস্ট্রেশনে ফ্রি টোকেন পাবেন এবং যেকোনো সময় আরো কিনতে পারবেন; কেনা টোকেনের মেয়াদ শেষ হয় না।

টোকেন ব্যবহার:
  • তৈরির আগে AI আপনাকে যে প্রশ্নগুলো করে সেগুলো ফ্রি।
  • তৈরি ও প্রতিটি পরিবর্তনে টোকেন খরচ হয় — AI কতটা কাজ করল তার ওপর, আপনার বেছে নেওয়া এফোর্টের গুণে (ওয়েবসাইট বিল্ডার অংশে টেবিল দেখুন)।
  • প্রজেক্টের নিজের টোকেন — প্রথম প্যাকেজ বা প্রথম APK-এর ফ্রি টোকেন — আগে খরচ হয়, তারপর আপনার ব্যালেন্স।
ইভেন্ট টোকেন
রেজিস্ট্রেশন (বিনামূল্যে) 50
ওয়েবসাইটের প্রথম প্যাকেজ (শুধু সেই ওয়েবসাইটের জন্য) +100
অ্যাপের প্রথম APK (শুধু সেই অ্যাপের জন্য) +100
টোকেন মূল্য:

প্রতি টোকেন: ৳9 / $0.11

টোকেন শেষ হলে আলাদা প্যাকেজ কিনতে পারবেন:

টোকেন মূল্য (BDT) মূল্য (USD)
25 ৳225 $2.71
50 ৳450 $5.42
100 ৳900 $10.84
200 ৳1,800 $21.69
300 ৳2,700 $32.53
400 ৳3,600 $43.37
500 ৳4,500 $54.22
1000 ৳9,000 $108.43
বিল্ডার পেজের হেডারে আপনার বাকি টোকেন এবং ব্যবহৃত টোকেন রিয়েল-টাইমে দেখতে পারবেন।

এআই চ্যাট

এআই চ্যাট বিল্ডারের পাশের দ্বিতীয় পণ্য: একই অ্যাকাউন্ট থেকে এক জায়গায় কথা বলুন — ক্লদ, চ্যাটজিপিটি ও গ্রোক। প্রশ্ন করুন, লিখিয়ে নিন, ফাইল বানান, ছবি আঁকান — বাংলায় বা ইংরেজিতে। আপনার ড্যাশবোর্ডের এআই চ্যাট বোতাম থেকে খোলে; আলাদা লগইন নেই।

যা করা যায়
  • প্রশ্ন ও লেখা: যেকোনো বিষয়ে প্রশ্ন, ব্যাখ্যা, অনুবাদ, খসড়া লেখা।
  • ফাইল বানানো: সহজ ভাষায় চাইলেই পিডিএফ, ওয়ার্ড, এক্সেল বা পাওয়ারপয়েন্ট ফাইল তৈরি হয়ে ডাউনলোড হিসেবে আসে।
  • ফাইল পড়া: পিডিএফ, ছবি, টেক্সট, অফিস ডকুমেন্ট বা আর্কাইভ যুক্ত করলে সেটি পড়ে উত্তর দেয়।
  • ছবি আঁকা: "একটি বকের ছবি আঁকো" লিখলেই ছবি আসে — আলাদা কোনো মোড নেই।
  • বিল্ডারে হাত বদল: ওয়েবসাইট বা অ্যাপ চাইলে চ্যাট একটি সারসংক্ষেপ লিখে দেয় এবং এক ক্লিকে সেটি বিল্ডারে প্রজেক্ট হয়ে যায়।
যে মডেলগুলো আছে

প্রতিটি মেসেজের জন্য মডেল ও এফোর্ট (মাঝারি / বেশি / সর্বোচ্চ) বেছে নেওয়া যায়। বেশি এফোর্টে মডেল বেশি ভাবে আর বেশি ক্রেডিট খরচ হয়।

কোম্পানি মডেল
ক্লদ সনেট ৫.৫, ওপাস ৫.৫, ফেবল ৫.১ প্রো ও ম্যাক্স
চ্যাটজিপিটি লুনা ৬, টেরা ৬.১, সল ৬.১, অ্যাস্ট্রা ৬ প্রো ও ম্যাক্স
গ্রোক ৪.৩, ৪.৬ মাসিক প্ল্যান , ৪.৭ প্রো ও ম্যাক্স

যেগুলোর পাশে "মাসিক প্ল্যান" লেখা, সেগুলো যেকোনো মাসিক প্ল্যানে পাওয়া যায়; যেগুলোর পাশে প্ল্যানের নাম লেখা, সেগুলো কেবল সেই প্ল্যানগুলোতে; বাকিগুলো সবার জন্য।

ক্রেডিট ও খরচ
  • প্রতিটি উত্তরের দাম ক্রেডিটে — মডেল কতটা পড়ল ও লিখল, তার ওপর। ছোট প্রশ্নে কম, ফাইল বা ছবিতে বেশি।
  • মেসেজ পাঠালে আনুমানিক খরচ আগে ধরে রাখা হয়, উত্তর শেষে আসল খরচ কাটা হয়। ব্যর্থ উত্তরের জন্য কিছু কাটা হয় না।
  • সাইডবারের মিটারে আপনার ক্রেডিট সবসময় দেখা যায়, আর প্রতিটি উত্তরের খরচ ড্যাশবোর্ডের Invoices → AI Chat-এ থাকে।
প্ল্যান ও টপ-আপ
  • স্টার্টার: ৳99/মাস — 10,692 ক্রেডিট, 30 দিন
  • প্লাস: ৳249/মাস — 26,892 ক্রেডিট, 30 দিন
  • প্রো: ৳599/মাস — 64,692 ক্রেডিট, 30 দিন
  • ম্যাক্স: ৳999/মাস — 107,892 ক্রেডিট, 30 দিন
  • প্ল্যান ছাড়াও চলে: ৳99.00 থেকে যেকোনো সময় ক্রেডিট কিনুন। কেনা ক্রেডিটের মেয়াদ শেষ হয় না; প্ল্যানের ক্রেডিট মাস শেষে চলে যায়।
  • নতুন অ্যাকাউন্ট শুরু হয় 70 ফ্রি ক্রেডিট নিয়ে।
  • প্ল্যান মাসের শেষ পর্যন্ত চলে, নিজে থেকে নবায়ন হয় না — শেষ হওয়ার আগে আমরা ইমেইলে মনে করিয়ে দিই। যেকোনো সময় আপগ্রেড করা যায় (বর্তমান প্ল্যানের অব্যবহৃত অংশ দাম থেকে বাদ যায়), আর ডাউনগ্রেড বর্তমান প্ল্যান শেষ হলে শুরু হয়।
ভিডিও স্টুডিও

এআই চ্যাটের ভিডিও স্টুডিওতে আপনার লেখা, ছবি, ডকুমেন্ট ও লিংক থেকে ছোট ভিডিও তৈরি হয় — দৃশ্য, স্ক্রিনের লেখা, অ্যানিমেশন, আর ইংরেজি বা বাংলায় ভয়েস-ওভার। প্রথমে একটি পরিকল্পনা দেখায়, আপনি রাজি হলে ভিডিও বানায়; পরে পরিবর্তনও চাওয়া যায়।

ভিডিওর খরচ দৈনিক ভিডিও ক্রেডিটে, চ্যাটের ক্রেডিট থেকে আলাদা: প্লাস 60, প্রো 110, ম্যাক্স 180 প্রতিদিন। দিনের জন্য আরো কেনা যায়; অব্যবহৃত ক্রেডিট পরের দিনে যায় না।

আপনার কথোপকথন কেবল আপনারই। আমরা মডেল কোম্পানিগুলোকে কথোপকথন সংরক্ষণ না করতে বলি, আর এই সাইটের কেউ আপনার মেসেজ পড়ে না — শুধু শিরোনাম ও সংখ্যা।
এআই চ্যাটের প্ল্যান দেখুন

পেমেন্ট ও রিনিউ

তৈরির খরচ টোকেনে। পাবলিশ করা ওয়েবসাইটের একটি মাসিক প্যাকেজ থাকে, আর অ্যান্ড্রয়েড অ্যাপের পেমেন্ট প্রতি APK-তে।

কিভাবে কাজ করে:
  • ওয়েবসাইট হোস্টিং: প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি মাসিক প্যাকেজ — ৳115/মাস থেকে। ১, ৬ বা ১২ মাসের জন্য পেমেন্ট করুন; প্রথম প্যাকেজের সাথে ওয়েবসাইটটির জন্য 100 ফ্রি ক্রেডিট।
  • অ্যান্ড্রয়েড অ্যাপ (৳1,200): প্রথম APK-তে 2 টি বিল্ড এবং অ্যাপটির জন্য 100 ফ্রি ক্রেডিট; এরপর প্রতি বিল্ড ৳200।
রিনিউ:
  • প্রজেক্ট পেজ থেকে যেকোনো সময় রিনিউ করুন — একই প্যাকেজ বা অন্যটি। নতুন মেয়াদ বর্তমান মেয়াদ শেষ হলে শুরু হয়, তাই পেমেন্ট করা সময় নষ্ট হয় না।
  • মেয়াদ শেষ হওয়ার 5 দিন আগে আমরা ইমেইলে মনে করিয়ে দিই।
  • রিনিউ না করলে ওয়েবসাইট আরো 7 দিন চালু থাকে, তারপর রিনিউ না করা পর্যন্ত মেয়াদোত্তীর্ণ পেজ দেখায়।
সুবিধাসমূহ:
  • বার্ষিক 10% ছাড়, ৬ মাসে 5% ছাড়
  • ফ্রি SSL সার্টিফিকেট
  • আনলিমিটেড প্রজেক্ট তৈরি করুন
  • AI-চালিত বিল্ডার
টোকেনের কোনো মেয়াদ নেই। যেকোনো সময় ব্যবহার করতে পারবেন। টোকেন শেষ হলে যেকোনো সময় আরো কিনতে পারবেন।

ডিপ্লয়মেন্ট ও APK

ওয়েবসাইট ডিপ্লয়মেন্ট

আপনার ওয়েবসাইট তৈরি হলে ডিপ্লয় রিকোয়েস্ট করুন:

  1. বিল্ডারে "Deploy" বাটনে ক্লিক করুন — প্রথমবার ঠিকানা ও একটি হোস্টিং প্যাকেজ বেছে নিয়ে পেমেন্ট করুন
  2. আপনার রিকোয়েস্ট সাবমিট হবে এবং "Pending" স্ট্যাটাস দেখাবে
  3. আমাদের টিম আপনার ওয়েবসাইট লাইভ করবে
  4. আপনি নোটিফিকেশন পাবেন (বেল আইকনে দেখুন)
  5. "Visit Site" বাটনে ক্লিক করে আপনার লাইভ সাইট দেখুন
আপনার সাইট আমাদের সার্ভারে ফ্রি SSL সার্টিফিকেটসহ হোস্ট হবে — ফ্রি yourproject.obgento.com ঠিকানায় অথবা আপনার নিজের ডোমেইনে। পরে বিল্ডারে পরিবর্তন করলে আপডেট পাবলিশ করতে আবার "Deploy" ক্লিক করুন।
APK ডাউনলোড

আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হলে APK রিকোয়েস্ট করুন:

  1. বিল্ডারে "Generate APK" বাটনে ক্লিক করুন — অ্যাপের প্রথম APK-তে একবার পেমেন্ট করুন (2 টি বিল্ড অন্তর্ভুক্ত), এরপর প্রতি APK ৳200
  2. আপনার রিকোয়েস্ট সাবমিট হবে এবং "Pending" স্ট্যাটাস দেখাবে
  3. আমাদের টিম APK তৈরি করবে
  4. আপনি নোটিফিকেশন পাবেন
  5. "Download APK" বাটনে ক্লিক করে ডাউনলোড করুন
ডিপ্লয় বা APK রিকোয়েস্ট প্রসেসিং এর সময় প্রজেক্ট এডিট করা যাবে না।

ডোমেইন ও হোস্টিং

প্রতিটি ওয়েবসাইট ফ্রি yourproject.obgento.com ঠিকানায় পাবলিশ করা যায়। চাইলে Obgento থেকেই একটি আসল ডোমেইন রেজিস্টার করতে পারেন (.com, .xyz, .store, .org, .shop, .online, .net) — পাবলিশ করার সময়, অথবা যেকোনো সময় ড্যাশবোর্ডের "Domains & Hosting" থেকে — অথবা আগে থেকে থাকা নিজের ডোমেইন ব্যবহার করতে পারেন। আমাদের মাধ্যমে রেজিস্টার করা ডোমেইন প্রতি বছর রিনিউ হয়।

ওয়েবসাইটের হোস্টিং হলো তার প্যাকেজ — "পেমেন্ট ও রিনিউ" দেখুন।

অপশন এবং মূল্য দেখতে হলে অ্যাকাউন্টে রেজিস্টার/লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে "Domains & Hosting" সেকশনে যান।

প্রশ্নোত্তর

হ্যাঁ! আপনি বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায় নির্দেশনা দিতে পারবেন। AI দুটি ভাষাই বুঝতে পারে।

হ্যাঁ, আপনার সব প্রজেক্ট এবং চ্যাট হিস্ট্রি সেভ থাকবে। পরবর্তীতে যেকোনো সময় প্রজেক্ট খুলে কাজ চালিয়ে যেতে পারবেন।

টোকেন শেষ হলে AI দিয়ে আর তৈরি বা পরিবর্তন করা যাবে না, তবে আপনার প্রজেক্ট যেমন আছে তেমনই থাকবে। ড্যাশবোর্ড থেকে যেকোনো সময় আরো টোকেন কিনতে পারবেন।

রিকোয়েস্ট সাবমিটের পর আমাদের টিম যত দ্রুত সম্ভব প্রসেস করবে। সম্পন্ন হলে আপনি নোটিফিকেশন পাবেন। ড্যাশবোর্ডের বেল আইকনে নোটিফিকেশন দেখতে পারবেন।

মেয়াদ শেষ হওয়ার 5 দিন আগে আমরা ইমেইলে মনে করিয়ে দিই। রিনিউ না করলে ওয়েবসাইট আরো 7 দিন চালু থাকে, তারপর রিনিউ না করা পর্যন্ত মেয়াদোত্তীর্ণ পেজ দেখায়। আপনার প্রজেক্ট ও ডেটা মুছে যায় না।

হ্যাঁ। পাবলিশ করার সময় "আমার ডোমেইন আছে" বেছে নিয়ে ডোমেইনের নাম লিখুন; আমাদের টিম সেটি আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত করে দেবে। চাইলে আমাদের মাধ্যমে নতুন ডোমেইনও কিনতে পারেন।

হ্যাঁ। প্রতি মেসেজে 10 টি পর্যন্ত রেফারেন্স ছবি দিতে পারবেন (JPEG, PNG, GIF বা WebP, প্রতিটি 2 MB পর্যন্ত) — পেস্ট, ড্র্যাগ-ড্রপ বা ফাইল সিলেক্ট করে। একটি PDF (20 MB পর্যন্ত)-ও যুক্ত করা যায়।